ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ফাটল দেখা দিলো

সাভার প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ফাটল দেখা দিলো। ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০তলা বিশিষ্ট আবাসিক হলসহ বেশ কয়েকটি নতুন ও পুরাতন হলে ফাটল দেখা দিয়েছে। এসব হলের মেঝে, দেয়াল ও ওয়াশরুমের বিভিন্ন স্থানে ফাটল ধরা পড়ায় শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও শহীদ তাজউদ্দীন আহমদ হলের মেঝে, করিডরসহ নানা জায়গায় ভূমিকম্পের পর ফাটল দেখা গেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভাসানী হল ও মীর মোশাররফ হোসেন হলের মতো পুরোনো হলের কিছু জায়গা খসে পড়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিরোনাম