ভূমিকম্পে পুরান ঢাকায় প্রাণ গেলো তিন জনের, আহত-১০

সংবাদ জমিন রিপোর্ট :
ভূমিকম্পে পুরান ঢাকায় প্রাণ গেলো তিন জনের, আহত-১০। ঢাকার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে ছয়তলা ভবনের রেলিং ধসে তিন জন পথচারী মারা গে‌ছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের পর কসাইটু‌লির কেপি ঘোষ স্ট্রিটের ২০/সি নম্ব‌রের ভবনের রেলিং ভেঙে নিচে প‌ড়ে। এতে তিন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ছয়তলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলে নিহত হন। ভবটির নিচে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল। সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হন।

শিরোনাম