ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়েছে

সংবাদ জমিন রিপোর্ট:
ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়া, ফাটল ধরার ঘটনাও ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে রাজধানীর বাড্ডার লিংক রোডে একটি ৫ তলা ভবন, নিউমার্কেট এলাকায় একটি ভবন হেলে পড়েছে।

এছাড়াও রামপুরা টিভি রোডে কয়েকটা বিল্ডিং একটা অন্যটার ওপর হেলে পড়েছে। উত্তরা ১১ নম্বর সেক্টরের ৪ নাম্বার রোডের একটি ৬ তলা বাড়ির দ্বিতীয় তলায় চার পাশে বড় ফাটল ধরেছে। এদিকে পঙ্গু হাসপাতালের সামনের অংশে ওপর পর্যন্ত বড় ফাটল ধরেছে। বাড্ডায় ভবন হেলে পড়ার বিষয়টি সকাল ১০টা ৫৭ মিনিটে সার্জেন্ট আনিসুর রহমান নিশ্চিত করেছেন।

শিরোনাম