ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হলো না রাফির, ভূমিকম্পে লাশ হয়ে ফিরলেন বাড়ি

বগুড়া প্রতিনিধিঃ
ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হলো না রাফির, ভূমিকম্পে লাশ হয়ে ফিরলেন বাড়ি। পুরান ঢাকায় বংশালের কসাইটুলিতে ভূমিকম্পের সময় পাঁচতলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে নিহত স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফির (২৩) বগুড়ার বাড়িতে শোকের মাতম চলছে। তার মৃত্যুর খবর শোনার পর থেকে কাঁদছেন স্বজনরা। স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাফির মরদেহ শহরের গোহাইল রোডের সুত্রাপুরের বাসভবনে পৌঁছার পর শনিবার বাদ জোহর জানাজা শেষে দাফন করা হবে।

পরিবারের সদস্যরা জানান, রাফি বগুড়া শহরের গোহাইল রোডের সুত্রাপুর এলাকার অধ্যক্ষ ওসমান গণি রুস্তম ও নিপা আক্তারের ছেলে। তার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। বাবা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ। মা নিপা আক্তার সন্তানদের নিয়ে পুরান ঢাকার বংশালে ভাড়া বাসায় থাকেন। রাফি বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ থেকে এসএসসি পাস করেন। এরপর বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ভর্তি হন।

শিরোনাম