বিয়ে বাড়িতে ডাকাতি, অর্থ ও মালামাল লুট

বিশেষ প্রতিনিধি:
বিয়ে বাড়িতে ডাকাতি, অর্থ ও মালামাল লুট। চট্টগ্রামের মীরসরাইয়ের একটি বিয়েবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীশ্বরাই গ্রামে প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আবদুল মান্নানের মেয়ের বিয়ে উপলক্ষে শুক্রবার দুপুরে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টার দিকে কনেকে নিয়ে যায় বরপক্ষ। বিয়ে উপলক্ষে মান্নানের বাড়িতে আসা বেশির ভাগ অতিথি সন্ধ্যার পর বিদায় নিলেও কয়েকজন রাতে ছিলেন। রাত ৩টার দিকে মান্নানের দ্বিতল ঘরটির সদর দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে ডাকাত দল। এরপর পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে রেখে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘রাতে যে বাড়িতে ডাকাতি হয়েছে, তার আশপাশেই আমাদের টহল টিম ও স্থানীয় গ্রাম পাহারাদার ছিল। খবর পেয়ে আমরা দ্রুত সাড়া দিলেও ডাকাত দল বাড়ির পেছনের ধানক্ষেত দিয়ে পালিয়ে গেছে।

শিরোনাম