ভূমিকম্পে দেয়াল ধসে নিহত বাবা-ছেলের দাফনকার্য সম্পন্ন

বিশেষ প্রতিনিধিঃ
দেয়াল ধসে নিহত বাবা-ছেলের দাফনকার্য সম্পন্ন। নরসিংদীতে ভূমিকম্পে বাসার পাশের নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার ৯ বছরের ছেলে ওমরের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলার পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামের একটি বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে এলাকার কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে চাকরিজনিত কারণে দেলোয়ার নরসিংদী শহরের গাবতলি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ভূমিকম্পের সময় পাশের বাসার একটি দেয়াল ধসে তাদের ওপর পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসকরা বাবা–ছেলের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন।

শিরোনাম