বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো দুই ভাইয়ের

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো দুই ভাইয়ের। কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরের দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তারা একই পরিবারের আপন দুই ভাই। তারা হলেন- নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫)। তাদের এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিরোনাম