সিংগাইরে ফোর্ডনগরে শারপিন মাদবরকে কুপিয়ে হ*ত্যা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লা পাড়ায় শারপিন মাদবর(৬৫)কে কুপিয়ে হত্যা করা হয়েছে।

জানা গেছে, শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা শারপিনকে কুপিয়ে জথম করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মুত ঘোষণা করে।

নিহত শারপিন মোল্লা ফোর্ডনগর মোল্লাপাড়া এলাকার মৃত সাইজ উদ্দিন মোল্লার ছেলে বলে জানা গেছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ছবি-সগৃহীত

শিরোনাম