বাউল শিল্পী মহারাজ আবুল সরকারের মুক্তির দাবিতে অবস্থান নেয়া বাউলদের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধিঃ
বাউল শিল্পী মহারাজ আবুল সরকারের মুক্তির দাবিতে অবস্থান নেয়া বাউলদের ওপর হামলা করার ঘটনা ঘটেছে। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগের মামলায় গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে অবস্থান নেওয়া বাউলদের ওপর হামলা চালিয়েছে কথিত ‘তৌহিদি জনতা’। রবিবার ১০টার পর মানিকগঞ্জ শহরের শহীদ মিনারের পাশে বাউলরা অবস্থান নিলে এ হামলা করা হয়। হামলায় তিন জন আহত হয়েছেন।
পুলিশ আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় শহর জুড়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
আহতরা হলেন,শিবালয় উপজেলার শাকরাইল গ্রামের আব্দুল আলীম (২৫), সিংগাইরের তালেবপুর গ্রামের আরিফুল ইসলাম (২৯) এবং হরিরামপুরের কামারঘোনা গ্রামের জহিরুল ইসলাম (৩২)।