স্টাফ রিপোর্টারঃ
মিরপুরে ২য় টেস্টে আইরিশদের গণধোলাই বাংলাদেশের। মিরপুরে দ্বিতীয় টেস্টের শেষ দিনে দুর্দান্ত প্রতিরোধ গড়ে খেলছিল আয়ারল্যান্ড। বিশেষ করে লোয়ার অর্ডারে কার্টিস ক্যাম্ফারই ছিলেন মূল প্রভাবক। শেষ পর্যন্ত বাংলাদেশ ২১৭ রানে শেষ টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে আইরিশদের ধবলধোলাই করেছে।
সার্বিকভাবে এই টেস্ট ছিল বাংলাদেশের জন্য ঐতিহাসিকও। এই টেস্ট দিয়েই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। আবার এই টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হয়েছেন তাইজুল ইসলাম।
ছুঁয়েছেন ২৫০ উইকেটের মাইলফলক। তাছাড়া ১৩ উইকেট নিয়ে সিরিজসেরাও ছিলেন তিনি। ম্যাচ শেষে তাইজুলের নিষ্ঠা, ধারাবাহিকতা প্রশংসা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, গত এক যুগে বাংলাদেশের টেস্ট পরিচিতি গড়ে তোলার পেছনে তাইজুলের অবদান অনন্য।