বিএনপি নেতাদের আল্টিমেটাম,জামাতের শাহজাহান চৌধুরীকে ক্ষমা চাইতে হবে

নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি নেতাদের আল্টিমেটাম,জামাতের শাহজাহান চৌধুরীকে ক্ষমা চাইতে হবে।চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর দেওয়া ‌‘বিতর্কিত’ বক্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

সেই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার পাশাপাশি গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। যদিও জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, ‌‘যে বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা, সেটি তার ব্যক্তিগত। এটি দলের কোনও বক্তব্য নয়।’

শাহজাহান চৌধুরী বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে মূলত ফ্যাসিস্টদেরও সহযোগিতা করা হচ্ছে। ফ্যাসিস্টদেরও উসকানি দেওয়া হচ্ছে।’

শিরোনাম