আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ,হাতিয়ে নেয়া হলো কোটি টাকা

সংবাদ জমিন রি‌পোর্টঃ
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ,হাতিয়ে নেয়া হলো কোটি টাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ করে ভুক্তভোগীর কাছ থেকে কোটি টাকা আদায়ের অভিযাগে একটি চক্রে দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে তাদের গ্রেফতার হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হ‌লো, মো. হাসানুজ্জামান (৩৫) ও মো. আলমগীর শিকারী (৪৬)। চক্রটি ভুক্তভোগীদের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানের সূত্র ধরে পরিচিত হ‌য়ে কৌশ‌লে অপহরণ করতো ব‌লে জা‌নি‌য়ে‌ছে সিআইডি।

শিরোনাম