আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া,উত্তেজনা

সংবাদ জমিন রিপোর্টঃ
আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া,উত্তেজনা। রাজধানীর বক‌শিবাজা‌রে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থী‌দের দুই প‌ক্ষের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে। জানতে পেরে ঘটনাস্থলে পু‌লিশ গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে এনে‌ছে। শ‌নিবার (২২ নভেম্বর) রাত ১০টার দি‌কে এ সংঘর্ষের পর মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি মোকাবেলায় আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করেছেন সেনা সদস্যরা।

সংঘ‌র্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে থাকা কালের কণ্ঠের সাংবা‌দিক রাইয়ানকে লাঞ্চিত করে‌ছেমন একদল শিক্ষার্থী। তার মুঠোফোন ও লাইভ ডিভাইস কেড়ে নেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকেও মাদ্রাসার হলে বেশ কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ অবস্থায় আছেন। তাদের উদ্ধারে কাজ করছে পু‌লিশ।

চকবাজার থানার প‌রিদর্শক (তদন্ত) আবুল খা‌য়ের ব‌লেন, ‘মিলাদ মাহ‌ফিল চলাকা‌লে কো‌নও এক বিষ‌য় নি‌য়ে শিক্ষার্থী‌দের দুই প‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া পাল্টা হ‌য়ে‌ছে। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে যায়। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি শান্ত আছে।’

শিরোনাম