গৃহবধূকে ধ*র্ষণ, যুবদল কর্মী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
গৃহবধূকে ধর্ষণ, যুবদল কর্মী গ্রেফতার। চট্টগ্রামের মীরসরাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবদল কর্মী মো. জাবেদ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) রাতে মীরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার জাবেদ হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাইজগাঁও গ্রামের ফিরোজ আহম্মদের ছেলে। এর আগে ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ।

শিরোনাম