ঢাবির বিজয় একাত্তর হলসংলগ্ন দোকানে আগ্নিকান্ড

বিশেষ প্রতিনিধিঃ
একাত্তর হলসংলগ্ন দোকানে আগ্নিকান্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের পেছনের এক্সটেনশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার পরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

অগ্নিকান্ডের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিজয় একাত্তর হল সংসদের সহ-সভাপতি হাসান আল বান্না। তিনি জানান, আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে এবং সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, ‘গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগে এবং মোট চারটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। তবে কেউ আহত হয়নি।

শিরোনাম