রাজধানীতে প্রাইভেটকারে আগুন

সংবাদ জমিন রিপোর্টঃ
প্রাইভেটকারে আগুন। রাজধানীর ক্যান্টনমেন্টের কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনে একটি চলন্ত প্রাইভেটকারে অগুন লেগেছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন লাগার একটু পরেই কুর্মিটোলা ফায়ার স্টেশন খবর পায়। পরে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিরোনাম