বাউলদের ওপর হামলার প্রতিবাদে এবার জাবিতে মশাল মিছিল

সাভার প্রতিনিধি:
বাউলদের ওপর হামলার প্রতিবাদে এবার জাবিতে মশাল মিছিল। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাউল-ফকির-সুফিদের ওপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে এবং ‎বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’-এর ব্যানারে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং কামাল উদ্দিন হলসংলগ্ন সড়ক ঘুরে বটতলা এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

শিরোনাম