মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, আহত হলো বাবা

সংবাদ জমিন রিপোর্ট:
ছেলেকে কুপিয়ে হত্যা, আহত হলো বাবা । রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাবু (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাবা আবুল কাশেম শেখ (৬৫) গুরতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান আবাসিক এলাকার ডি ব্লকে এই ঘটনা ঘটে। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম