সেনাসদস্যের বাসা থেকে গলাকাটা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ
সেনাসদস্যের বাসা থেকে গলাকাটা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার। বগুড়ার শাজাহানপুরে ছুটিতে বাড়ি আসা এক সেনাসদস্যের বাসা থেকে তার দুই শিশুসন্তানের গলাকাটা এবং স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দির মন্ডলপাড়া গ্রামের একটি বাড়ির শয়নকক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা সেনাসদস্য শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া মোস্তারিম (২৪), তার তিন বছরের মেয়ে সাইফা ও সাত মাস বয়সী ছেলে সাইফ। সাদিয়া বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকার গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। শাহাদত মন্ডলপাড়ার গ্রামের মৃত আবদুল বারীর ছেলে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‌‘ছুটিতে আসা সেনাসদস্য শাহাদত সোমবার রাতে বাড়িতে ছিলেন। সকালে তাদের শয়নকক্ষ থেকে দুই শিশুসন্তানের গলাকাটা এবং স্ত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

শিরোনাম