সিংগাইরে বালিয়াডাঙ্গীতে বাড়িতে আগুন,৫ লক্ষ টাকার ক্ষতি

সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইরে বাড়িতে অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় আচমকা ভেঙ্গে পড়েছেন ঐ পরিবার।

জানা গেছে,মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের মোল্লাপাড়ার ইশার আলীর মেয়ে শারমিন আক্তারের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। থবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শিরোনাম