গজারিয়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

বিশেষ প্রতিনিধি:
পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত। প্রতিপক্ষের হামলায় যুবক নিহত। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। নিহত জয় সরকার ওই গ্রামের জামাল সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জামাল সরকারের পরিবারের সঙ্গে গ্রামের নান্নুর পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। বেশ কয়েকবার নান্নুর ও তার লোকজন জামালের পরিবারে ওপর হামলা চালান।বুধবার রাতে নান্নু ও বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী স্কুলের সামনের সড়কে জয়ের ওপর হামলা চালান। তারা ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাকে গুরুতর আহত জখম অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম