রাঙামাটিতে গোলাগুলি,নিহত-১,আহত-৪

বিশেষ প্রতিনিধিঃ
গোলাগুলি,নিহত-১,আহত-৪। রাঙামাটির কাউখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই দলের গোলাগুলিতে একজন নিহত ও চার জন আহতের খবর পাওয়া গেছে। বুধবার (২৬ নভেম্বর) কাউখালী ও রাঙ্গুনিয়া উপজেলার দুর্গম রইশ্যাবিলি নামক এলাকায় এই ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রগুলো বলছে, এলাকাটি দীর্ঘদিন ধরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নিয়ন্ত্রণে থাকলেও বেশ কিছু দিন ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু লারমার দল সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। ধারণা করা হচ্ছে, এলাকার আধিপত্যকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

আরও জানা গেছে, উভয় পক্ষের মধ্যে প্রায় ১৫০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

শিরোনাম