এবার আদালত প্রাঙ্গণে বাউলদের ওপর হামলা, আহত-৪

বিশেষ প্রতিনিধি:
আদালত প্রাঙ্গণে বাউলদের ওপর হামলা, আহত-৪। এবার ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে কয়েকজন বাউল ও ভক্ত-অনুরাগীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চার জন আহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও আদালত চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি ও ভক্ত-অনুরাগীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে দুপুরে সমাবেশ ডাকেন বাউল সাধক এবং ভক্ত-অনুরাগীরা। এতে ‘তৌহিদী জনতার’ ব্যানারে আসা একদল লোক তাদের ওপর হামলা করেন বলে জানান দুজন প্রত্যক্ষদর্শী। তাতে সমাবেশ পণ্ড হয়ে যায়। হামলায় চার জন আহত হন। তারা হলেন- মো. মোকলেস, আলামিন হোসেন, বাবুল বাউলা ও সানোয়ার হোসেন।

শিরোনাম