সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত হলো ৪ শিক্ষার্থী

সংবাদ জমিন রিপোর্টঃ
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত হলো ৪ শিক্ষার্থী। রাজধানীর রমনার মগবাজার মোড়ে সিনিয়র-জুনিয়র বিরোধে চার শিক্ষার্থীকে আহত করা হয়েছে। তারা হলো বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে ঘটনাটি ঘটে। আহতরা হলো, বিএম ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এমএম রেদোয়ান খায়ের রাজিম (১৫), একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওতাজভীর (১৫), আদিত্য ও জাহেদ।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় আদ্ব-দিন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যা ৭টায় এমএম রেদোয়ান খায়ের রাজিম ও ওতাজভীরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আদিত্য ও জাহেদ ইনসাফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সহপাঠীরা।

শিরোনাম