ট্রাইব্যুনালের বিচারপতিদের বিকৃত ছবি ও অবমাননাকর মন্তব্য সরানোর নির্দেশ

সংবাদ জমিন রিপোর্টঃ
ট্রাইব্যুনালের বিচারপতিদের বিকৃত ছবি ও অবমাননাকর মন্তব্য সংবাদ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচারপতিদের বিকৃত ছবি ও অবমাননাকর মন্তব্য কোনও গণমাধ্যমে প্রকাশিত হয়ে থাকলে তা সরানোর নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সব গণমাধ্যম (প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন) নির্বাহীদের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের নির্দেশনা ও তথ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমগুলোর কাছে এ চিঠি পাঠানো হয়।

শিরোনাম