ফায়ার সা‌র্ভি‌সের গা‌ড়িচাল‌কের ঝুলন্ত লাশ

বিশেষ প্রতিনিধি:
ফায়ার সা‌র্ভি‌সের গা‌ড়িচাল‌কের ঝুলন্ত লাশ। গা‌ড়িচাল‌কের ঝুলন্ত লাশ। কুড়িগ্রামের নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক জাহিদ আহমেদের (৩৮) ঝুলন্ত লাশ উদ্ধার করে‌ছে পু‌লিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপ‌জেলা ফায়ার সার্ভিস স্টেশনের পাশে তার ভাড়া বাসা থে‌কে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জা‌হিদ ‘অনলাইন জুয়ায় আসক্ত’ ছি‌লেন ব‌লে প্রাথ‌মিক ত‌থ্যের বরা‌তে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। তি‌নি ঋণগ্রস্থ হ‌য়ে প‌ড়ে‌ছি‌লেন। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) রেজাউল করিম রেজা এসব তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। নিহত জাহিদ রংপুরের কাউনিয়া থানার মোহাম্মদ আলী শহীদের ছেলে। প্রায় সা‌ড়ে সাত বছর ধ‌রে ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সে গা‌ড়িচালক প‌দে কর্মরত। দুই বছর ধ‌রে স্ত্রী-সন্তান নিয়ে নাগেশ্বরীতে ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অ‌ফিস থে‌কে বাসায় ফি‌রে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

শিরোনাম