পাবনায় বিনপির নির্বাচনী প্রচারাভিযানে জামাতের হামলা,আহত অর্ধশতাধিক

সংবাদ জমিন রিপোর্টঃ
বিনপির নির্বাচনী প্রচারাভিযানে জামাতের হামলা,আহত অর্ধশতাধিক। পাবনার ঈশ্বরদীতে বিএনপির নির্বাচনি প্রচারণায় জামায়াতের এমপিপ্রার্থী আবু তালেব মন্ডলের নেতৃত্বে হামলা হয়েছে। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন। এমন অভিযোগ দলটির। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভীর সই করা বিবৃতিতে বলা হয়, নেতাকর্মী ও সাধারণ জনতার ওপর পরিকল্পিতভাবে স্থানীয় জামায়াতের অস্ত্রধারীরা হামলা করেছে। জামায়াত মনোনীত স্থানীয় সংসদ সদস্যপ্রার্থী আবু তালেব মন্ডল স্বয়ং এই আক্রমণে নেতৃত্ব দিয়েছেন।

শিরোনাম