দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত-২,আহত ২ পুলিশ কনস্টেবল
নিজস্ব প্রতিবেদক:
দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত-২,আহত ২ পুলিশ কনস্টেবল। চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাইফুল ইসলাম (৪০) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক পুলিশ সদস্যসহ আহত হয়েছেন দুজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম মানিকছড়ি থানার এএসআই ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা। অপরজন মানিকছড়ি উপজেলার ফকিরটিলা এলাকার মৃত মুহাম্মদ ইসমাইলের ছেলে মো. হাফিজ (৩০)। আহতরা হলেন- মানিকছড়ি থানার কনস্টেবল আব্দুল্লাহ আল নোমান (২৬) ও মোটরসাইকেল আরোহী মো. ইয়াছিন (২০)।