সমালোচনামূলক কনটেন্ট সরাতে গুগলকে অনুরোধের বিষয়ে অন্তর্বর্তী সরকার যে ব্যাখ্যা দিলো
সংবাদ জমিন ডেস্কঃ
সমালোচনামূলক কনটেন্ট সরাতে গুগলকে অনুরোধের বিষয়ে অন্তর্বর্তী সরকার যে ব্যাখ্যা দিলো। সম্প্রতি গুগল (অ্যালফাবেট) নিজেদের ২০২৫ সালের স্বচ্ছতা প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে। এতে দেখা গেছে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গুগলের কাছে কনটেন্ট সরানোর ২৭৯টি অনুরোধ করেছে অন্তর্বর্তী সরকার। যার বেশির ভাগই সমালোচনামূলক। এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সরকার। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়।
বিবৃতে বলা হয়েছে, সরকার বাংলাদেশের নাগরিকদের এই নিশ্চয়তা দিচ্ছে যে, মিস-ইনফরমেশন, প্রোপাগান্ডা এবং মিস-ইনফরমেশন-কেন্দ্রিক চরিত্রহননের বাইরে দেশের কোনও পত্রিকার নিউজ, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্ট, ভিডিও কনটেন্ট, রিলস, অনলাইনে প্রকাশিত আর্টিকেল, অভ্যন্তরীণ কোনও সমালোচকের রাজনৈতিক সমালোচনামূলক কোনও কনটেন্ট সরাতে সরকার কোনও প্ল্যাটফর্মকে অনুরোধ করেনি।