সাভার প্রতিনিধি
ধামরাইয়ে আবার চালু হলো গণপাঠাগার। ২৯ বছর পর ঢাকার ধামরাইয়ে গণপাঠাগার চালু হলো। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদে গণপাঠাগারটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামনুন হাসান অনীক।
ধামরাই গণপাঠাগারের সংশ্লিষ্টরা জানান, ১৯৯৬ সালে প্রথমবারের মতো ধামরাই গণপাঠাগারের যাত্রা শুরু হয়েছিল। এর কিছু দিনের মধ্যেই এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পড়ে থাকায় পাঠাগার বইশূন্য হয়ে পড়ে। অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি ইউএনওর উদ্যোগে সংস্কার করে নতুন করে বই আনা হয়।
বিকালে উদ্বোধনের পরে উপজেলা মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ও ধামরাই গণপাঠাগারের সভাপতি মো. মামনুন হাসান অনীকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পাঠাগারের কমিটির সদস্য নাহিদ মিয়া। স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সাংবাদিক আরিফুল ইসলাম সাব্বির।