কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পাকড়াও

বগুড়া প্রতিনিধিঃ
কুড়াল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পাকড়াও। বগুড়ার নন্দীগ্রামে মোরশেদা খাতুন (৪৪) নামে এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকালে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী তায়েজ উদ্দিনকে (৫০) আটক করেছে পুলিশ। সেইসঙ্গে হত্যায় ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করা হয়।

আটক তায়েজ উদ্দিন মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো নওদাপাড়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে। ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামছুর রহমান বলেন, ‘তায়েজ মানসিক রোগী। নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ঘরেই অবস্থান করছিলেন। খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম