ফরিদপুরে বিএনপির এক স্থানে দু’গ্রুপের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

বিশেষ প্রতিনিধি:
বিএনপির এক স্থানে দু’গ্রুপের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি। ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল স্বাক্ষরিত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ জারি করেন। আদেশটি ইউএনও আলফাডাঙ্গা নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, জারি করা পত্র অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় প্রশাসন থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিরোনাম