আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন

সংবাদ জমিন রিপোর্ট:
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন। ঢাকায় কর্মরত পেশাদার সংবাদকর্মীদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ঢাকার সেগুনবাগিচায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এম এ আজিজ। নির্বাচনে মোট ভোটার ১৯৫২ জন।

শিরোনাম