সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে আগুন

সংবাদ জমিন রিপোর্ট:
সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে আগুন। বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে এসেছে।

র‌বিবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে সচিবালয়ের নতুন ১নং ২০ তলা ভবনের ৯ তলায় ভবনে এই আগুনের ঘটনা ঘটে। এ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছে। ভবনের বাইরের দিকে এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লা‌গে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শিরোনাম