বিশেষ প্রতিনিধি:
আদালতের সামনে ২ জনকে গুলি করে হত্যা। খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরের সামনে প্রধান ফটকে সড়কের ওপর কুপিয়ে এবং গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ফজলে রাব্বী রাজন ও হাসিব।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে হাজিরা দিয়ে বের হয়ে রাজন ও হাসিব সড়কের পাশে থাকা মোটরসাইকেলের দিকে যাচ্ছিলেন। সেই মুহূর্তে দুর্বৃত্তরা হাসিবের ঘাড়ে ছুরি দিয়ে কোপ দেয় এবং গুলি করে। এতে হাসিব মাটিতে লুটিয়ে পড়েন। তখন রাজন দৌড় দিলে তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি করা হয়। তিনিও লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। রাজনের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।