চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধকে চোখ উপড়ে হত্যা

বিশেষ প্রতিনিধি:
বৃদ্ধকে চোখ উপড়ে হত্যা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে এবং চোখ তুলে একজনকে হত্যা করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠের একটি পুকুরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তোজাম্মেল হক (৬৫) ওই ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। তিনি গ্রামের মাঠের একটি পুকুর পাহারা দিতেন। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতের কোনও একসময় পুকুর পাহারা দেওয়ার সময়ে তোজ্জামেল হককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত চলছে।

শিরোনাম