ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেয়ায় ২ জন গ্রেফতার

সংবাদ জমিন রিপোর্ট:
পুলিশের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেয়ায় ২ জন গ্রেফতার। কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হামলার চেষ্টা, হুমকি ও গালাগালির দুটি আলাদা ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর বংশাল ও বাড্ডা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতার ব্যক্তিরা হলেন—সোহেল রাশেদ (৪৫) ও আল আমিন (২৪)।

শিরোনাম