মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে প্রতিপক্ষরা মারপিট করায় ফাঁস নিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া গ্রামে।
জানা গেছে,গত শনিবার ঐ গ্রামের আয়ুব আলীর পুত্র আল ইসলাম(৩৫) বাড়ির নিকটে রাস্তার পাশে ক্রয়কৃত একটি গাছ কাটতে যায়। এ সময় প্রতিবেশী আনু বেপারী (৬৫), তার স্ত্রী ময়না (৬২),পুত্র আজিজ বেপারী (৪০), কন্যা কাজলি (৩৫) ও আজিজ বেপারীর স্ত্রী লিপি আক্তার এসে গাছের মালিকানা দাবি করে আল ইসলামকে মারপিট করতে থাকে। তার আর্তচিৎকারে তার মা এগিয়ে গেলে বহিরাগত ১০-১২ জন কিশোর গ্যাং পক্ষ নিয়ে দু’জনকেই বেধড়ক মারপিট করে। প্রতিবেশী শাহিন খাঁর পুত্র মুসফিক (১৮)এর ঘুষিতে রাহেলার দাঁত পড়ে যায়। এ ঘটনার কোন ন্যায় বিচার না পাওয়ায় রাগে,অভিমানে ফাঁস নিয়ে আত্মহত্যা করে আল ইসলাম।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম সংবাদ মাধ্যমকে বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।