রাজধানীর রহমতগঞ্জে ভবনের আগুন নিয়ন্ত্রণে

সংবাদ জমিন রিপোর্টঃ
ভবনের আগুন নিয়ন্ত্রণে।রাজধানীর রহমতগঞ্জের একটি তিন তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকালে ৪টা ৪২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, প্রথমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এরপর তাদের সঙ্গে যোগ দেয় আরও ৩টি ইউনিট। পলাশী, হাজারীবাগ ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিরোনাম