লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীর ওপর হামলা,গুলির হুমকি

বিশেষ প্রতিনিধিঃ
লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীর ওপর হামলা,গুলির হুমকি।লক্ষ্মীপুরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আবুল বাশার বসু কোম্পানিকে পিটিয়ে আহত করা হয়েছে। এ সময় ব্যবসায়ীর সঙ্গে থাকা মান্দারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাহমুদকে পিস্তল ঠেকানো হয়। স্থানীয় ‘বাহিনী প্রধান’ হিসেবে পরিচিত বাহার উদ্দিন ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকায় বিকেবি ব্রিকসে এ ঘটনা ঘটে। আহত বসু কোম্পানি বিকেবি ব্রিকস ও ঠিকাদারি প্রতিষ্ঠান বাশার ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি মান্দারী বাজার এলাকার বাসিন্দা। অভিযুক্ত বাহার মান্দারী ইউনিয়নের মটবি গ্রামের বাসিন্দা। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা শোনা গেলেও রাজনৈতিক পদ-পদবী জানা যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

শিরোনাম