ঢাকায় গুলিতে সিএনজি অটোরিকশার চালক নিহত

বিশেষ প্রতিনিধি:
রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৭) নামের এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, মাদক কারবারিদের গুলিতে নিহত হয়েছেন পাপ্পু। কদমতলী থানার উপপরিদর্শক এসআই দেব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্তের পর ঘটনার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

শিরোনাম