মুক্তিযুদ্ধবিরোধী যেকোনও ষড়যন্ত্র প্রতিহতের প্রত্যয়

সংবাদ জমিন রিপোর্ট:
মুক্তিযুদ্ধবিরোধী যেকোনও ষড়যন্ত্র প্রতিহতের প্রত্যয়। বর্তমান অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এ কারণে তারা সংবিধানের চার মূলনীতিসহ দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছে। মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর করেছে। একাত্তরে গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। মুক্তিযুদ্ধবিরোধী যেকোনও ষড়যন্ত্র প্রাণ দিয়ে প্রতিহত করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যৌথ আয়োজনে আলোর মিছিল শেষে এমন শপথ করেন অংশগ্রহণকারীরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয়ে আলোর মিছিলটি শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়। এ সময় সবার হাতে ছিল প্রজ্বলিত মোমবাতি। তারা জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে স্লোগান দেন।

শিরোনাম