মেরে ফেললেও জয় বাংলা বলবো

সংবাদ জমিন রিপোর্ট:
মেরে ফেললেও জয় বাংলা বলবো । আদালতে শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় কারা পুলিশকে উদ্দেশ করে চিৎকার করে এসব বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতা মিলন খান। ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের এই ছাত্রলীগ নেতাসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদন নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। এর আগে, রবিবার বিকালে তাকে রাজধানীর সোবহানবাগ মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সময় মামলার আরেক আসামি ধানমন্ডি থানার ২২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শওকত ওসমান বাবুকেও গ্রেফতার করা হয়।

শিরোনাম