মানিকগঞ্জে কবরস্থান থেকে ৫টি লাশের কঙ্কাল চুরি

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের চরধানকোড়া কবরস্থান থেকে ৫টি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ৩০ নভেম্বর,সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নজরে আসার পর এলাকায় তুলকালাম শুরু হয়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুনের নির্দেশে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম