দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে স্বামী
সংবাদ জমিন রিপোর্ট:
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে স্বামী । ঢাকার শাহজাহানপুরে স্ত্রীকে হত্যার পর লাশ বস্তাবন্দি করে রাখার অভিযোগের মামলায় স্বামী আশিকুর রহমান (২৬) আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পাশাপাশি আশিকুরের ছোট ভাই সাইফুল ইসলামকে (২৪) কারাগারে পাঠানো হয়েছে।
প্রেমের সম্পর্ক থেকে পরিবারের অনিচ্ছায় ২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আশিকুর এবং সুরুবী আক্তার মাহফুজা। এরপরে দাম্পত্য কলহের জেরে গত ৩ নভেম্বর স্বামী আশিকুর ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামিরা তাকে হত্যা করে বলে অভিযোগ করেন মাহফুজার বাবা। পঞ্চগড়ের হাড়িভাঙা ইউনিয়নের বুকধুলিপাড়া সাকিনস্থ ভারতীয় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ।