আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ
তৃতীয় টি-টোয়েন্টিতে সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৩.৪ ওভারে ১১৯/২ ( পারভেজ ৩৩*, তানজিদ ৫৫*; সাইফ ১৯, লিটন ৭)

আয়ারল্যান্ড ১৯.৫ ওভারে ১১৭/১০ (ইয়াং ০*; টিম ১৭, হ্যারি ৫, টাকার ১, ক্যাম্ফার ৯,স্টার্লিং ৩৮, ডেলানি ১০, অ্যাডায়ার ৮, হামফ্রিজ ১, ডকরেল ১৯, হোয়াইট ৫)

১১৮ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেট পড়েছে শুধু। তার পর দেখা গেলো তানজিদ তামিমের বিধ্বংসী ব্যাটিং। তার ফিফটিতে ভর করে চট্টগ্রামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দাপুটে এই জয়ে স্বাগতিকরা সিরিজও নিশ্চিত করেছে ২-১ ব্যবধান।

শিরোনাম