এভারকেয়ার হাসপাতাল ঘিরে সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার মহড়া বৃহস্পতিবার

সংবাদ জমিন রিপোর্ট:
এভারকেয়ার হাসপাতাল ঘিরে সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার মহড়া বৃহস্পতিবার। বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন করবে। এ বিষয়ে কোনও ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকতে বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালেয়র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়।

শিরোনাম