মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন পেলেন এস এ জিন্নাহ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় ধাপের মনোনয়ন দেয়ার সময় তার নাম ঘোষণা করেন। প্রথম ধাপে ২৩৭ আসনে মনোনয়ন দেওয়ার সময় মানিকগঞ্জ-২ আসনে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও মানিকগঞ্জ-৩ আসনে জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতাকে মনোনয়ন দেয়া হয়। ঐ সময় ফাঁকা রাখা হয়েছিল এ আসনটি। এ আসনে জিন্নাহর শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা।

শিরোনাম