গোয়াল ঘরে আগুন, পুড়ে মারা গেলো ৫ গবাদি পশু

কুমিল্লা প্রতিনিধিঃ
গোয়াল ঘরে আগুন, পুড়ে মারা গেলো ৫ গবাদি পশু। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘরে অগ্নিকাণ্ডে পুড়ে পাঁচ গবাদি পশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) শেষ রাতের দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্য বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গবাদি পশুর মালিক মেহেদী হাসান বলেন, শেষ রাতের দিকে হঠাৎ গবাদি পশুর অস্বাভাবিক ডাকে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরে আগুন দাউদাউ করে জ্বলছে। আমাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। দেড় ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গোয়াল ঘরসহ সঙ্গে থাকা রান্নাঘর পুড়ে যায়। ইউএনও মাহমুদা জাহান বলেন,ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।

শিরোনাম