সন্তানহারা সেই মা কুকুর পেল নতুন ৪ ছানা

স্টাফ রিপোর্টার:
সন্তানহারা সেই মা কুকুর পেল নতুন ৪ ছানা। পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পুকুরের পানিতে ডুবিয়ে ৮টি কুকুরছানাকে হত্যার ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে ব্যাপকভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়। গত রোববার থেকে অদ্যাবধি ৮টি সন্তানহারা মা কুকুরটি দিশাহারা। রোমহর্ষক এ ঘটনার পর নতুন ৪টি ছানা পেয়েছে সন্তানহারা সেই মা কুকুর। নতুন ছানা দত্তক পেয়েই আদর-যত্নে ব্যস্ত সময় পার করছে সন্তানহারা কুকুরটি।

জানা গেছে, বুধবার (৩ ডিসেম্বর) মা কুকুরটিকে দেওয়া হয় নতুন দুটি কুকুরছানা। পরে বৃহস্পতিবারও দেওয়া হয় আরও নতুন দুটি কুকুরছানা। এলাকাবাসীরা বলেন, মা কুকুরটি নতুন ৪টি ছানাকে পেয়ে দুধ খাওয়াচ্ছে, আগলে রাখছে—ঠিক যেন আগের ৮টি সন্তানের মতোই মা কুকুরটি তাদের আপন করে নিয়েছে।

শিরোনাম